1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ব্যক্তিগত বৈধ অস্ত্র প্রদর্শন করলে ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

লাইসেন্স করা ব্যক্তিগত বৈধ অস্ত্র কেউ অন্যের নিরাপত্তায় ব্যবহার করলে কিংবা প্রকাশ্যে তা প্রদর্শন করলে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।

এছাড়া লাইসেন্সধারী নিজের অস্ত্র বেসরকারি নিরাপত্তা সংস্থার কোনো নিরাপত্তা কর্মী কিংবা দেহরক্ষীর কাছে হস্তান্তর করতে পারবেন না।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-৪ থেকে উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সতর্কতা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬’ এর অনুচ্ছেদ ২৫ (গ)অনুযায়ী ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী কোনো ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।’ উক্ত নীতিমালা লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজ নামীয় আগ্নেয়াস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে অথবা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন।

এছাড়া ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬’ –এর অনুচ্ছেদ ২৫(ক) অনুযায়ী ‘কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না’। উক্ত নীতিমালা লঙ্ঘন করে কোনো কোনো ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।

এই অবস্থায় ‘অস্ত্র আইন, ১৮৭৮’ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদেরকে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসেবে বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত হওয়া থেকে বিরত থাকা এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে।

অন্যথায় আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!