1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজে মিলল মাথাবিহীন লাশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজ থেকে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে ল্যাগেজটিকে বোমা সন্দেহে ঘিরে রেখেছিল পুলিশ ও র‌্যাব। সেইসঙ্গে আশেপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেন তারা। এরপর লাগেজটি খুলে পাওয়া যায় যুবকের মাথাকিহীন লাশ।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় ল্যাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা দিয়ে জায়গাটি ঘিরে রাখে।

স্থানীয় দোকানদার শাহ আলম বলেন, রোববার বেলা ১১টা থেকে আমার দোকানের পাশে ল্যাগেজটি পড়ে আছে। সারা দিনেও কেউ এটি নিতে না আসায় পুলিশকে জানাই।

খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে আসেন।

লাল রংয়ের লাগেজটি রহস্যজনক। তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয় বলে জানান জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!