1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিএনপি-জামায়াত সরকার পতনের জন্য গোপন চক্রান্তে লিপ্ত: নাসিম

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি এখনও ভুলের বালুচরে আটকে রয়েছে। তারা সরকার পতনের জন্য গোপন চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ কোনো চক্রান্তই সফল হতে দেবে না। নির্বাচনী মাঠ থেকে পালানোর দলকে জনগণ আর আস্থায় নেবে না।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন বক্তব্য রাখেন।

নাসিম বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। সরকারের এসব সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র করছে।

যমুনা পাড়ে ভাঙন রক্ষায় সরকারের গ্রহণ করা পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জে যমুনাপাড়ে ভাঙন রোধে ১২টি স্পার নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি-জামাতের শাসনামলে এসব স্পার অযত্নে অবহলোয় যমুনায় বিলীন হয়েছে। যে কারণে এই জনপদের মানুষের সহায় সম্পদের অনেক ক্ষতি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!