1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বিএনপির আবদার রক্ষা করার কোনও সুযোগ নেই: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৭১ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। আদালত তাকে বয়স বিবেচনায় খালাস দেবেন, নাকি দেবেন না, এটি একান্ত আদালতের ব্যাপার। তবে, এখানে দুর্নীতির সঙ্গে রাষ্ট্রপক্ষের আপস করার অথবা বিএনপির আবদার রক্ষা করার কোনও সুযোগ নেই।

শনিবার দুপুরে চট্টগ্রামের নগরীর ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিন সিনে কমপ্লেক্সে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার কারণে খালেদা জিয়ার শাস্তি হয়েছে। এ ধরনের দুর্নীতি মামলায় রাষ্ট্র যেখানে পক্ষ, সেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জামিনের বিরোধিতা করা। এখন যদি রাষ্ট্র বিরোধিতা না করে, তাহলে সেখানে দুর্নীতির সঙ্গে আপস করা হয়। রাষ্ট্রের দায়িত্ব হলো দুর্নীতির দায়ে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন জামিন চাইবেন, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বিরোধিতা করবেন, এটিই তার দায়িত্ব। এটি যদি করা না হয়, তাহলে তো দুর্নীতির সঙ্গে আপস হয়ে গেলো।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়াকে কারাগারে রেখে রাজনীতি করতে চান, নাকি খালেদা জিয়াকে সত্যিকার অর্থে আইনি পথে মুক্ত করতে চান, সেটি তারাই ভালো জানেন। তারা একবার বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে, তারা করুণা চান না। আবার বলেন, রাষ্ট্রপক্ষ যেন বিরোধীতা না করে। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!