1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বাংলাদেশ এবং নেপালের মধ্যে দ্রুত পিটিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং নেপাল এই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের অংশ হিসেবে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

১৮তম ন্যাম সম্মেলনের পাশাপাশি আজ নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলী’র সঙ্গে বৈঠকে শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পিটিএ দ্রুত বাস্তবায়ন করা গেলে দুই দেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক সুবিধা লাভ করবে।

বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

শহীদুল হক বলেন, দুই প্রধানমন্ত্রী যোগাযোগ, বন্দর সুবিধা এবং ব্যবসা-বাণিজ্য জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত,এবং নেপাল) উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, এটির বাস্তবায়নে ভ’টানের একটি সমস্যা রয়েছে। তবে, নেপাল এটির বাস্তবায়নে সম্মত হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,‘আমরা ভারত এবং নেপালের কাছে বিষয়টি উত্থাপন করেছি,নয়া দিল্লীর কাছেও উত্থাপন করেছি এবং এর মাধ্যমে বিবিআইএন’কে আমরা কার্যকর করতে পারি।’

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী মাসে নেপাল সফর করবেন উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘সফরকালিন বিবিআইএন এবং পিটিএ সহ বাংলাদেশ এবং নেপালের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এ সম্পর্কে অগ্রগতি পর্যালোচনার কথা রয়েছে।

একইসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

এ প্রসঙ্গে তাঁরা বলেন, সকলে মিলেই দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

এ বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা পোষণের ও আহবান জানান। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!