1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বক্তব্যের ব্যাখা চেয়ে মেননকে ১৪ দলের চিঠি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জাতীয় সংসদের সদস্য রাশেদ খান মেননের দেয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে ১৪ দল।

জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকের এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান মেননের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারনম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ অক্টোবর (শনিবার) বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

বৈঠকে রাশেদ খান মেননের সাম্প্রতিক বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে করা ওই মন্তব্যের বিস্তারিত আলোচনা হয়। পরে বৈঠকে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য প্রদান করেছেন, তার ব্যাখ্যা চাওয়ার চিঠি প্রেরণ করা হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়।

১৪ দলের বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। কেন্দ্রীয় ১৪ দল দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছে।

দ্রুত সময়ের মধ্যে মামলা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ১৪ দল। একই সাথে বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!