1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ফাহাদ হত্যাকাণ্ডে বিদেশিদের কথা বলার অধিকার নেই: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড দেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বিদেশি কূটনীতিকদের কথা বলার কোনো অধিকার নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের ঢাকা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খোকন।

বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা আশা করব বিদেশি কূটনীতিকরা তাদের সীমারেখা মেনেই ভবিষ্যতে বক্তব্য রাখবেন। কূটনৈতিক শিষ্টাচার যেন লঙ্ঘন না হয়, এ বিষয়টি মাথায় রেখে তাদের বক্তব্য দেওয়ার অনুরোধ জানাবো। এ ঘটনাটি (ফাহাদ হত্যা) অভ্যন্তরীণ, এতে বিদেশিদের কথা বলার অধিকার নেই।

হাছান মাহমুদ বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে কয়েকটি বিদেশি মিশন উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। আমার প্রশ্ন, যুক্তরাজ্যে প্রতিবছর স্কুলে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য শিক্ষার্থী মারা যায়, পাকিস্তানে শিয়া মসজিদে হামলা হয়, অতীতেও বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে, তখন তো তারা উদ্বেগ প্রকাশ করতে আসেননি। বরং যুক্তরাজ্যে গুলিতে নিহত শিক্ষার্থীদের বিষয়ে আমি আমার দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পূর্বেকার অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ড হলেও জিয়াউর রহমান তাদের মাফ করেছেন। বিভিন্ন সময়ে সেশনজটে চার বছরের কার্যক্রম শেষ হয়েছে সাত বছরে। কিন্তু আমাদের সময় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এখন চার বছরেই প্রত্যেক শিক্ষার্থী তাদের কোর্স সম্পন্ন করে। এছাড়া বর্তমান সময়ে যে কোনো হত্যাকাণ্ডে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ গ্রহণ করেন। একই সঙ্গে  শিক্ষাঙ্গনের নাম ভাঙিয়ে কেউ যেন অপরাজনীতি করতে না পারে, নিজের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তল্লাশি করা হবে।

হাছান মাহমুদ বলেন, আমরা র্দীঘ ১১ বছর ক্ষমতায় আছি। আমরা জানি আমাদের সংগঠনের মধ্যেই কিছুটা আবর্জনা হয়েছে। তা যেমন পরিষ্কার করেছি, তা অব্যাহত আছে, এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।

সভায় সাংবাদিকদের নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গেও কথা বলেন হাছান মাহমুদ। তিনি জানান, ওয়েজ বোর্ড নিয়ে কাজ চলছে। খুব দ্রুতই তা বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!