1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতি মাসে লন্ডন টাকা পাঠাতো ক্যাসিনো ডন সেলিম

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ক্যাসিনো গুরু সেলিম প্রধানের বাসা ও কার্যালয়ে দীর্ঘ অভিযান চালিয়ে বিপুল অর্থ, বিদেশী মুদ্রা, চেক ও অনলাইন ক্যাসিনোর সার্ভার জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার সেলিম প্রধানের বাসা ও অফিসে অভিযান শেষে এসব কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

সারওয়ার বিন কাশেম বলেন, ক্যাসিনো থেকে আয়ের অবৈধ টাকা ৩টি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হতো। এরপর সেসব টাকা হুন্ডি বা সঙ্গে করে বিদেশে পাচার করে আসছিলেন তিনি। এমনকি সেসব টাকা লন্ডনেও পাচারের তথ্য পেয়েছি।

র‌্যাব অধিনায়ক বলেন, বর্তমানে কারাগারে থাকা ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ক্লোজ ফ্রেন্ড (ঘনিষ্ঠ) ছিলেন সেলিম। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন মামুনকে একটি বিএমডব্লিউ গাড়িও উপহার দিয়েছিলেন। সেলিম বিভিন্ন সময় লন্ডনে টাকা পাঠিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

সারোয়ার বিন কাশেম বলেন, ‘তার (সেলিম) নথি পর্যালোচনা করে দেখা যায়, চুক্তিপত্রগুলো অনুসারে উত্তর কোরীয় কোনো ব্যক্তি ক্যাসিনো ব্যবসার ৫০ ভাগ টাকা পেত। আর বাকি ৫০ ভাগ টাকা সেলিম প্রধানের। ক্যাসিনো হচ্ছে ভার্চুয়াল ক্যাসিনো, মোবাইলে সফওয়্যার দিয়ে এটা খেলা হয়।’

তিনি আরও বলেন, সেলিম প্রধানের জন্ম ১৯৭৩ সালে ঢাকাতে। সে তার ভাইয়ের হাত ধরে ১৯৮৮ সালের দিকে জাপানে চলে যায়। জাপানে গিয়ে সে মূলত গাড়ির ব্যবসায় নিয়োজিত হয়। পরবর্তীতে সে জাপানীদের সঙ্গে থাইল্যান্ডে চলে আসে। এরপর ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়েন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!