1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে ১১ গুলিবিদ্ধসহ আহত ২১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

পাবনা সদরের চর ঘোষপুর মধ্যপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় মালিথা ও মুন্সি পরিবারের মধ্যে সংঘর্ষে ১১ গুলিবিদ্ধসহ ২১ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

পাবনা সদর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১১ গুলিবিদ্ধসহ ২১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে মহম্মদ আলী মালিথার পরিবারের ছেলেরা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল। এসময় প্রতিবেশী হাবিবুর মুন্সির ছেলেরা তাদের ফুটবল খেলতে বাধা দেয়। সে সময় ঘটনাটি মালিথা পরিবার মুন্সি পরিবারের অভিভাবকদের জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উভয় পরিবারের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। এসময় মুন্সি পরিবারের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে মালিথা বাড়িতে হামলা চালায়।

মালিথা পরিবারের দাবি, হামলাকারী হাবিবুর মুন্সি, কায়েম মুন্সি তার ছেলে সাব্বির, ভাতিজা সজিব, সোহাগসহ ১৫/২০ জন সদস্য দলবদ্ধভাবে তাদের ওপর হামলা এবং গুলি ছোড়ে। হামলায় গুলিবিদ্ধ হয় একই পরিবারের ১০ জন।  এরা হলেন- পরিবার প্রধান মোহম্মদ আলী মালিথা (৬৪), তার ছেলে মিজানুর রহমান মালিথা (৪০), আনিসুর রহমান মালিথা (৫৬), গোলাম মোস্তফা (৪৫), মোকাদ্দেস মালিথা (৪৬), রুহুল আমিন (১৩), আজমত (৪৫), রনি মালিথা (৩২) শাহাবাহ (১৫), নিলুফার ইয়াসমিন (৪০) ও হামিন (১০) নামে এক প্রতিবেশী শিশু।

ঘটনার বিষয়ে আহত শিশু সাহাবাজের বাবা আরিফুল ইসলাম বলেন, সামান্য ফুটবল খেলোকে কেন্দ্র করে এতো বড় কিছু ঘটবে আমরা ভাবতেই পারিনি। আমার শিশু বাচ্চা তাকেও গুলি করেছে সন্ত্রাসীরা।

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. সাফিনা আক্তার সিমা জানান, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ১১ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন নারী রয়েছে, যার মধ্যে একজনের চোখে আঘাত লেগেছে। আর মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে আরো তিনজন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সবার গায়ে গুলিবিদ্ধ ছিল। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রোগীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, শুক্রবার সকালে পাবনা চরঘোষপুর এলাকায় বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে থানায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!