1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পাকিস্তান অচল করে দেয়ার হুমকি মাওলানা ফজলুর রহমানের

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ অভিমুখে লংমার্চে বাধা দিলে পাকিস্তান অচল করে দেয়ার হুমকি দিয়েছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

রোববার (৬ অক্টোবর) পেশোয়ারে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ হুমকি দেন।

তিনি বলেন, সরকারের অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। জনগণের ওপর অহেতুক ট্যাক্স বাড়ানো হয়েছে। আর অযোগ্য সরকার বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, কাশ্মির নিয়ে আমরা শুরু থেকে লড়াই করছি। সরকার কাশ্মিরের বেচাবিক্রি নিয়ে ব্যস্ত। যারা এখন জাতিসংঘের এক বক্তৃতা শুনে খুশি হয়েছেন, তারা খুব শিগগিরই ইউটার্নও নিতে দেখবেন।

সরকার বিরোধী আন্দোলনে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে জমিয়ত প্রধান বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই যদি ‘ধর্মীয় কার্ড’ খেলা হয়, তাহলে আমরা সে লড়াই চালিয়ে যাবো।

ফজলুর রহমান আরও বলেন, আমাদের কৌশল স্থির থাকবে না। আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে পরিবর্তন করতে পারি। যদি ইসলামাবাদ অভিমুখে আমাদের বাধা দেয়া হয়, তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে।

প্রসঙ্গত: আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ মুহুর্তে আলোচনায় রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!