1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

নানা জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন কড়া পুলিশ নিরাপত্তাসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ৪ পদের বিপরীতে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার সকাল ১০ থেকে বিকেল ৪টা বিরতিহীন বিদ্যালয় ভবনের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১০০৯জন অভিভাবক সদস্য ভোটারের মধ্যে ৭৮০ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ৫ ভোট। রোববার সন্ধা সাড়ে ৬টায় ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে নির্বাচনে সহকারী প্রিজাইডিং-এর দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলু, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সুরুজ হক লিটন ৫৭৭ ভোট পেয়ে প্রথম, মতিয়ার রহমান লাভলু ৪৬৫ ভোট পেয়ে দ্বিতীয়, আলমগীর মন্ডল ৪২০ ভোট পেয়ে তৃতীয় এবং গোলাম মোস্তফা ৩৬৫ ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে পরাজিতদের মধ্যে নওয়াব আলী নবাব পেয়েছেন ২৯৮ ও হাবিবুর রহমান পেয়েছেন ২৭৫ ভোট। নির্বাচন ভোটগ্রহণ চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন ভোটের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক শাহ্ মুহা. মাহবুবুর আলমসহ সংশ্লিষ্টরা সার্বনিক নির্বাচনী দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!