1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

পদত্যাগের প্রশ্নই আসে না: মেনন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৯৪ বার পড়া হয়েছে

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার বিতর্কিত বক্তব্যের জন্য পদত্যাগ করবেন না মন্তব্য করে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করব না। আর পদত্যাগের প্রশ্ন আসে না।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক রাশেদ খান মেননের বক্তব্য নিয়ে চিন্তিত জোটের সদস্যরা৷ এজন্য বিষয়টি নিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। খবর: ডয়চে ভেলে।

এদিকে বিতর্কিত বক্তব্যের কারণে রাশেদ খান মেননের পদত্যাগ করা উচিৎ বলে ডয়চে ভেলেকে মন্তব্য করেছেন ১৪ দলের আরেক শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া।

দিলীপ বড়ুয়া বলেন, ‘তিনি (মেনন) কেন বলেছেন, তাঁর কথা সঠিক কিনা সেটার জবাব আমি দেব না৷ তবে তিনি যা বলেছেন তা পদত্যাগ করেই বলা উচিত ছিল৷ তার দুটি অবস্থানতো একসঙ্গে হয় না৷’

দিলীপ বড়ুয়ার এ বক্তব্যের জবাবে ডয়চে ভেলেকে রাশেদ খান মেনন বলেন, ‘আমি পদত্যাগ করব না৷ পদত্যাগের প্রশ্নই আসে না৷ এটাতো শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এরসঙ্গে রাজনৈতিক প্রশ্নও জড়িত আছে৷ ১৯৮৬ সালেওতো বলা হয়েছিল মিডিয়া ক্যু হয়েছিল৷ তারপরওতো সবাই পার্লামেন্টে ছিল৷ পদত্যাগ না করেও ভোটের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া যায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘উনি (মেনন) যা বলেছেন তা নতুন কিছু না৷ এটা দেশের সবাই জানেন৷ সারা বিশ্বের মানুষ জানেন৷ ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে কী হয়েছে সেটা কারুর অজানা নয়৷’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!