1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

দেশে গত অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৫০.৭৩ শতাংশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

দেশে ২০১৮-১৯ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বেশি।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগীয় কার্যক্রমের ওপর ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

বেপজা’য় ২০১৮-১৯ অর্থবছরে এফডিআই আসে ৩৩৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া বেপজার আওতায় ইপিজেডে ১৯ হাজার ৫৪৮ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশি প্রবাসিরা ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে এবং এই সময় ৬ লাখ ৫৯ হাজার ১২৯ বাংলাদেশি বিদেশে চাকরি পায়।

সভায় জানানো হয় যে, ২৩ টি একনেক সভায় মোট ৩১৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি)-র ১ লাখ ৬৬ হাজার ৬৫৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ১ হাজার ৯৭৮ টি প্রকল্পের মধ্যে বরাদ্দের ৯৪ দশমিক ৩৬ শতাংশ ব্যয় হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২১৮-২০১৯ অর্থ বছরে ৩৪৫ টি প্রকল্পের মধ্যে ৩১৭ টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

বৈঠক শেষে, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বার্ষিক প্রতিবেদনসহ তিনটি এজেন্ডা মন্ত্রীপরিষদের বৈঠকে আলোচিত হয়েছে।’

তিনি আরো জানান, ‘বৈঠকে আজারবাইজানের সঙ্গে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসরার অনুমোদন দেয়া হয়।’

বৈঠকে গত ৯ থেকে ১৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চস্তরের রাজনৈতিক ফোরামে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!