1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রী কোন চুক্তি করেননি: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোন চুক্তিতে স্বাক্ষর করেননি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সভাপতি এইচ টি ইমাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্রুড অয়েল পরিশোধনের সময় প্রাপ্ত এলপিজি (লিউকিফাইড পেট্রোলিয়াম গ্যাস) রপ্তানির সুযোগ দেশের অর্থনীতির জন্যও সুসংবাদ।

‘চুক্তি না পড়ে, না বুঝে যারা হতাশা প্রকাশ করেন, সেটা তাদের পুরনো কুঅভ্যাসেরই ফল’ উল্লেখ করে তিনি বিএনপি ও বামপন্থী দলগুলোর নেতাদের উদ্দেশে বলেন, সবকিছুতেই হতাশা ব্যক্ত করা, না পড়েই প্রতিক্রিয়া দেয়া তাদের অভ্যাস, এমনকি নিজের ব্যাপারেও তারা (এসব নেতৃবৃন্দ) আশাবাদী নন বলে মনে হয়।

ড. হাছান বলেন, একারণেই তারা বোঝেননি যে, এলপিজি মানে প্রাকৃতিক গ্যাস নয়, বরং ‘ক্রুড অয়েল’ বা অশোধিত পেট্রোলিয়াম পরিশোধনের সময় প্রাপ্ত উপজাত, যা রপ্তানির সুযোগ দেশের জন্যে অর্থনৈতিকভাবে অনেক লাভজনক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ভারত সফরে সম্পাদিত চুক্তি বিষয়ে বিএনপি, বাসদ ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ড. হাছান এ সময় বলেন, বিদেশ থেকে আমরা যে ‘ক্রুড অয়েল’ আমদানি করি তা ‘রিফাইন’ বা পরিশোধন করার সময় তেলের পাশাপশি প্রাপ্ত উপজাত হচ্ছে এই এলপিজি, যা রপ্তানির সুযোগ আমাদের অর্থনীতির জন্য সুসংবাদ।

ফেনী নদীর পানি ভারতের ব্যবহার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ত্রিপুরা থেকে আসা ফেনী নদীর পানি ভারত আগে থেকেই ব্যবহার করে আসছিল, যা এবারের চুক্তিতে একটি কাঠামো দিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে আনা হয়েছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ‘স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিউর-‘এসওপি’ বা কার্যপ্রণালী স্বাক্ষর অসামান্য এক অগ্রগতি।

তিনি বলেন, ‘ভারতের চট্টগ্রাম ও মংলা, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা ও বন্দর ব্যবহারজনিত নানামুখী আয় বৃদ্ধি পাবে। ভারতের পূর্বাঞ্চলের সাথে বাণিজ্যের জন্যই মূলতঃ গড়ে তোলা চট্টগ্রাম বন্দও দেশের অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখতে পারবে।’

বুয়েটে ছাত্র নিহতের ঘটনা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘অত্যন্ত দুঃখজনক এ ঘটনাটি তদন্তাধীন। তদন্তে যে বা যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। আর কাউকে আটক করার অর্থ তাকে দোষী সাব্যস্ত করা নয়, তদন্তের পরই বোঝা যাবে কে বা কারা দোষী।’

আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির কার্যক্রমের ওপর আলোকপাত করে এসময় তথ্যমন্ত্রী জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের পর এবার আগামী ২৭ অক্টোবর খুলনায় ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক উন্মুক্ত সেমিনার আয়োজন করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক যে গ্রন্থটি প্রচার উপ-কমিটি প্রকাশ করেছিল, মুজিব বর্ষ উপলক্ষে সেগ্রন্থের ২য় সংস্করণ প্রকাশিত হবে। আর শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রচিত ‘গণতন্ত্রের বহ্নিশিখা’রও ২য় সংস্করণ ও একটি ফটো এলবাম প্রকাশ করা হবে। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!