1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

দুর্নীতিবাজরা হিন্দু-মুসলমান সবার শত্রু : কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তাতে আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙ্গে দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। দুর্বৃত্তায়নের চক্র ভেঙ্গে দিতে হবে। এই দুর্নীতিবাজরা হিন্দু-মুসলমান সবার শত্রু। অনেক দুর্বৃত্ত হিন্দুদের সম্পদের দিকে তাকিয়ে থাকে। হিন্দুদের সম্পদে যারা হাত দি‌তে চায় তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

আজ শনিবার পুরান ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সেতুমন্ত্রী পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।

সারা দেশে সরকারের শুদ্ধি অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি (সংখ্যালঘু) সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান।’

তিনি আরও বলেন, ‘এ অভিযান কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান।’

ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তৃণমূল পর্যায়ের কাউন্সিলে ও সম্মেলনে যাতে কোনোভাবেই বিতর্কিতরা জায়গা না পায়। তার নির্দেশনা অনুযায়ী, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’

ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা করেছেন। সমুদ্রসীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে তারা সুসম্পর্ক বজায় রেখেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের ভোটের মর্যাদা মুসলমানের চেয়ে কম নয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!