1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাইল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

নিহত বাংলাদেশী যুবক শ্রীকান্ত রায় (৩০) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের পুত্র।

মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত জানান, রোববার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌছালে বিএসএফ তাকে উদ্দেশ্যে করে গুলি করে। এতে নিহত হয় শ্রীকান্ত।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার বলেন, নিহতের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবি’র সদস্যরা ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন লাশ ফেরত নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

গত রোববার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে খবর জানিয়েছে নিহতের পরিবারের লোকজন। তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত বিএসএফ কোন ধরণের খবর দেয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!