1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযানে নগদ অর্থসহ শিক্ষা অফিসার আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ এক কর্মচারীকে আটক করেছে দুদক। আজ সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তার সাথে থাকা অফিস সহকারী জুলফিকার আলীকেও আটক করা হয়।

দুদক সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় হাতে নাতে ওই দুজনকেই আটক করে। পরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনে তল্লাসী চালায় দুদক। দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সাথে ঠাকুরগাঁওয়ে কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান দুদকের একটি টিম দুজনকে আটক করে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!