1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

টিভি দেখতে ব্যস্ত চিকিৎসক, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

হাসপাতালের বেডে ছটফট করছে রোগী। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও দেখা মেলেনি চিকিৎসকের। কারণ, সেই সময় টিভি দেখতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ, চিকিৎসকের এহেন গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে এক রোগীর।

রবিবার ভোরে অমানবিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের কালনা হাসপাতালে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।

জানা গিয়েছে, জ্বর ও বমি নিয়ে শনিবার কালনা হাসপাতালে ভর্তি করা হয় পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা কিশোর দাসকে। গভীর রাতে কিশোরবাবুর অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের তরফে নার্সদের বিষয়টি জানালে, তাঁরা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের খোঁজে জরুরি বিভাগে ছুটে যান কিশোর বাবুর পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে একাধিকবার ডাকাডাকি করলেও তাতে কর্ণপাত করেননি চিকিৎসক। এমনকী হাতে পায়ে ধরলেও চিকিৎসক আসতে রাজি হননি বলেই দাবি পরিবারের। কারণ, সেই সময় টিভি দেখতে ব্যস্ত ছিলেন চিকিৎসক। এভাবেই কেটে যায় অনেকটা সময়। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর ভোরের দিকে চিকিৎসা শুরু হয় কিশোরবাবুর। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

রোগীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। খবর পেয়ে কালনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দেহ নিয়ে চলে গিয়েছে রোগীর পরিবার। যদিও চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন হাসপাতালের সুপার কৃষ্ণকান্ত বড়াই।

তিনি বলেন, হাসপাতালের সুপারের ঘর ছাড়া আর কোথাও টিভি দেখার কোনও ব্যবস্থা নেই। আর রাতে সুপারের ঘর বন্ধ থাকে। এখানেই স্পষ্ট যে অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি, তিনি আশ্বাস দিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখার। যদিও এবিষয়ে অভিযুক্ত চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!