1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন: রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

আইনজীবীদের শুধু টাকার পেছনে না ছুটে সেবার মানসিকতা নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, টাকার পেছনে ছুটবেন না। মানুষের সেবায় কাজ করুন।

আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা বার কাউন্সিল আয়োজিত রাষ্ট্রপতিকে দেয়া সংবর্ধনা ও নতুন বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিলের নামে বিচারপ্রার্থীর কাছ থেকে বাধ্যতামূলক ২৭০ টাকা করে আদায় করা ঠিক নয়। এটি বড় ধরনের অন্যায়। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি শুনেছি কিশোরগঞ্জ আদালতে বারের কোনো আইনজীবী বা তার আত্মীয়ের নামে মামলা হলে বাদীপক্ষকে কোনো আইনজীবী আদালতে আইনি সহায়তা দেন না। এটা হতে পারে না। এটা অন্যায়। বাংলাদেশের কোথাও এমন কোনো নিয়ম নেই।

তিনি বলেন, মানুষকে জিম্মি করে টাকা আদায় করলে আইনজীবীদের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। একসময় আইনজীবীরা রাজনীতি ও এলাকায় সামাজিক কাজে নেতৃত্ব দিতেন। নানা কারণে সেই জায়গা থেকে আইনজীবীরা দূরে সরে যাচ্ছেন। এটা কাম্য নয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, জেলা ও দায়রা জজ মো. ছায়েদুর রহমান খান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। এর আগে জেলা আইনজীবী সমিতির ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেলে শহরের শ্যামসুন্দর আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!