1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

টাইফুনের আঘাতে বিধ্বস্ত জাপান, নিহত ১১

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

জাপানে আঘাত হেনেছে ইতিহাসের সবচেয়ে বড় টাইফুন হাগিবিস। টাইফুনের আঘাতে উপকূলীয় এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন সত্ত্বেও অন্তত ১১ জন নিহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বহুজন। এছাড়া নিরাপদ আশ্রয়ে রয়েছেন লাখো মানুষ।

এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের কেন্দ্রীয় শহর নাগানোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার একটি নদীর পানি বেড়ে ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে। টাইফুনের আঘাতে ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে। বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাগবি বিশ্বকাপের ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

জাপানের সেনাবাহিনী হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান পরিচালনা করছে। রাতভর অভিযান চালিয়ে নাগানোর জরুরি কর্মকর্তা ইয়াসুহিরো ইয়ামাগুছি জানিয়েছেন, অন্তত ৪২৭টি বাড়ি বিধ্বস্ত এবং দেড় হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ক্ষতির চেয়ে এই সংখ্যা খুবই সামন্য। মোট কত বাড়ি এবং লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর উপকূল দিয়ে আঘাত হানে। এতে টোকিওর নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। টাইফুনের কারণে টোকিওসহ জাপানের ১২টি প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এর আগে ১৯৫৮ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইডা’র আঘাতে জাপানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!