1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ছাত্রলীগের শোক র‌্যালিকে উপহাস বলে আখ্যায়িত করলেন ডাকসু ভিপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ সভাপতি নুরুল হক নুর বলেছেন, আবরারকে হত্যা করেছে ছাত্রলীগ। আর সেই ছাত্রলীগই আবরার হত্যার বিচার দাবিতে শোক র‌্যালি করছে, এর চেয়ে উপহাস আর কী হতে পারে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। এসময় আবরারের হত্যাকারীদের অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

নুরুল হক বলেন, যখনই কোন ঘটনা ঘটে সেই ঘটনাকে অন্যদিকে প্রশমিত করার জন্য নানা লোক দেখানো ব্যবস্থা নেয়া হয়। বিভিন্ন আশ্বাস দেয়া হয় । আবরার হত্যারও বিচার যেন সেদিকে ধাবিত না হয় তার জন্য আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি। এই প্রতিবাদ অব্যাহত রাখতে হব। আপনারা দেখেছেন গতকাল ভিসি ছাত্রলীগ যুবলীগসহ আবরারের বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার ভাইকে আরো আঘাত করেছেন। ভাবিকে লাঞ্ছিত করেছেন। একদিকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর বলছেন মা হিসাবে তিনি বিচার করবেন অন্যদিকে আবরারের ভাই, ভাবির উপর আঘাত। এটি আমাদেরকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছে আজকে ছাত্রদের আন্দোলনকে থামানোর জন্য নানারকম কথার ফুলঝুরি শোনানো হচ্ছে। আপনারা যদি থেমে যান এ ঘটনায় অন্য ঘটনার মত হয়ে পড়বে।

এ সময় তিনি বলেন, ক্যাম্পাস থেকে ছাত্ররাজনীতি বন্ধ করার প্রয়োজন নেই। বন্ধ করতে হবে অপরাজনীতি।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এটি একটি ভালো সিদ্ধান্ত তবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন কেন নেয়নি। আজকে যখন ছাত্র সমাজ আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়েছে। ছাত্রসমাজ যখন রাজপথে থাকবে প্রশাসনের তখন টনক নড়বে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!