1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ছাত্ররাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে : গয়েশ্বর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোট আয়োজিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণসভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ।

সভায় ছাত্র রাজনীতি বন্ধ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? আজকে প্রধানমন্ত্রী প্যারোলে দেশ থেকে কিভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে।

তিনি বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা, আমাদের মধ্যেও এরকম একটা দালাল শ্রেণি আছে এটা মিথ্যা না।

তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করা আত্মহত্যার শামিল। দেশে ছাত্র রাজনীতি নেই বলেই ছাত্র রাজনীতি বন্ধের কথা হচ্ছে। যদি ছাত্র রাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না। বরং ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত।

গয়েশ্বর বলেন, দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্ররাই আগামী প্রজন্মের সব প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই ছাত্র রাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!