1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গোপালগঞ্জে চেয়ারম্যানসহ তিনজনকে কুপিয়ে জখম

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ (৪৫), ওই ইউনিয়নের সচিব মোহন চাঁদ মজুমদার ও ৫ নং ওয়ার্ডের মেম্বর সিদ্ধার্থ বাড়ৈ (৪২)।

জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে ধারাবাশাইল ফেরার পথে মাচারতলা নামকস্থানে এসে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান ও মেম্বারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি সচিব মোহন চাদ মজুমদারকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনার আশংকা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, একই এলাকার নারায়ন চন্দ্র হালদার ও সশীন কুমার রায় (মরাই) সাথে বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছে। এরাই সন্ত্রাসী ভাড়া করে তাকে হত্যা করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান, এদের মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসীরা মুখোশধারী ছিল।কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া জানিয়েছেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!