1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা ১৩ অক্টোবর রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের জেলা সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলা শহরের যানজট নিরসন কল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত- মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘশক্তি তা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-গৃহীত হয়। এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি,জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত-মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশ্লিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত- সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন #

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!