
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুজন মিয়া (৩৫), নাজিম হোসেন (২২),জাইদুল ইসলাম (৩৩) নামে ৩ জুয়াকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার(১৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরাদাতেয়া টার্কিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় ।
পলশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া টার্কিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল হোসেন তাদের ৩ দিনের সাজা প্রদান করে।
আটককৃতরা হলেন সুজন মিয়া হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে, জাইদুল ইসলাম একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ও নাজিম হোসেন সাজু মিয়ার ছেলে #