
গাইবান্ধার পলাশবাড়ীতে গলায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে চার্জারভ্যান ছিনিয়ে নেয়ার চেষ্টা। কিশোর ভ্যানচালক রুহুল আমিনকে(১৪)রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
২১ অক্টোবর দিবাগত রাত ৯ টায় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটের অদূরে দিগদারী গ্রামের ডাঙ্গাপাড়া মমতাজের পুকুর পাড়ে সোমবার রাতে ঘটনাটি ঘটে।স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী এবং অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুরে স্থানান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর গ্রামের(চিত্রপাড়া)শফিকুল ইসলামের ছেলে রুহুল এসময় ওইস্থানে পৌঁছলে ছিনতাইচক্র সদস্য ভ্যানরিক্সাটির গতিরোধ করে।কোনকিছু বুঝে উঠার আগেই উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।ক্ষত-বিক্ষত রক্তাক্ত রুহুলের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুঁটে আসার আগেই অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারী চক্র দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়ে।স্থানিয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। চিকিৎসক ডা. মুনতাসির মাহমুদ শুভ জানান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান আহতকে হাসপাতালে নেওয়ার পর সার্বিক খোঁজ খবর নেন। ঘটনার সাথে সম্ভাব্য সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান #