1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

খুলনায় মদ্যপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ১১৩ বার পড়া হয়েছে

খুলনায় ‘অতিরিক্ত মদ্যপানে’ নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মদ্যপানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই তিনজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন- রায়পাড়া ক্রস রোডের বিমল শীলের ছেলে অ‌মিত শীল (২২), নির্মল দাসের ছেলে দীপ্ত দাস (২২) ও সুকুমার বিশ্বাসের মেয়ে ইন্দ্রানী বিশ্বাস (২৮)।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক খালেদ মাহমুদ অ‌মিত শীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্দ্রানী ও দীপ্তকে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ দু’জনের মৃত্যু খবর রূপসার আইচগাতী ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও ‘অতিরিক্ত মদ্যপানে’২ ভাইসহ ৫ জনের মৃত্যু হয়।

নিহত পাঁচজন হলেন- নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), তাপস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল ও নগরীর গ্যালাক্সির মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সুজন শীল (২৬)।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে মদ পান করেছিলেন। অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা খুমেক হাসপাতালে ছুটে যান। তারা মৃতদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিভিন্ন খোঁজখবর ও তথ্য নেন।

খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক জানান, অতিরিক্ত মদপানে আটজনের মৃত্যু হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, যারা মারা গেছেন তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে, তারা বিদেশি মদ পান করেছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে যে, তারা অতিরিক্ত মদ পান করে ছিল কিনা বা মদের মধ্যে বিষাক্ত কিছু ছিল কিনা। মদের উৎস সন্ধান এবং বিক্রেতাদের আটকের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!