1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

খালেদাকে বাইরে রেখে নির্বাচন করলে আ.লীগের ভরাডুবি হতো: মোশাররফ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে আ.লীগ নির্বাচন করার সাহস পায়নি। খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করলে আ.লীগের ভরাডুবি হতো। এজন্য তাকে বন্দি করে রাখা হয়েছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, আন্দোলনের অংশ হিসাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচন করেছিলাম। এবং দেশের জনগণও এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি প্রতিবার যতটি আসন থেকে নির্বাচন করেছেন তার সবকটিতেই জয়ী হয়েছেন। তারা খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করলে আ.লীগ মনে করেছিল তাদের ভরাডুবি হবে। এজন্য তাকে বন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ৮০ ভাগ মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা ধানের শীষে ভোট দিবো। যখন আ.লীগ তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই কথা জানতে পারল তখন তারা জনগণকে আর ভোট দেওয়ার সাহস পায়নি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে তারেক রহমানকে রাজনীতিতে বেশি লাফালাফি করতে নিষেধ করে বলেছিলেন সে যদি বেশি লাফালাফি করে তাহলে তার মা জীবনেও জেল থেকে মুক্তি পাবে না। এই কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন।

এছাড়া আ.লীগ সরকার দেশ চালাতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা নৈতিক সরকার নয়, গায়ের জোরে রয়েছে তারা অনৈতিক সরকার। তাদের কেউ সাহায্য করছে না। যারা অনৈতিক সরকারের অধীনে কাজ করে তারা সবাই অনৈতিক। যদি মাথায় নৈতিকতার অভাব থাকে তাহলে অন্যদের কাছে কিভাবে নৈতিকতার আশা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!