1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ভারতীয় ২ সেনা নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ভারত শাসিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে তুমুল গোলাগুলিতে কমপক্ষে দুই ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক।

এই গোলাগুলির ঘটনায় দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রবিবার জানায় পুলিশ।

কুপওয়ারা জেলার তানগড় সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এই সংঘাতের ঘটনা ঘটে বলে জানায় দ্য হিন্দু ও এনডিটিভি।

গত সপ্তাহে কাশ্মীরের বারামুল্লা এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর একই ধরনের গোলাগুলির ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হন বলে এনডিটিভি জানিয়েছে। প্রসঙ্গত, বিজেপি সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজ্য ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়শই সংঘাতে জড়াচ্ছে দুই দেশের সেনাবাহিনী।সীমান্তে যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের সেনারা সেটা উপেক্ষা করেই সংঘাতে জড়াচ্ছে। আর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে আসছে ভারত ও পাকিস্তান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!