1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

কখনো পুলিশ, কখনো সাংবাদিক সেজে লিপির ইয়াবা ব্যবসা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রতারণা ও মাদক বিক্রির অভিযোগে বহুল আলোচিত রেহেনা আক্তার ওরফে লিপি (২৫) নামে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে তাদের যশোর জিলা স্কুলের সামনে থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দুইটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন ধরনের ছবি উদ্ধার করা হয়েছে। আটক রেহেনা ওরফে লিপি চৌগাছার নারায়নপুর গ্রামের মিঠুর স্ত্রী এবং মাশিলা গ্রামের হানিফের মেয়ে। যশোর শহরের রেলগেট এলাকায় তার বসবাস।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে শহরঘুরে বেড়ানো ওই নারী সাংবাদিক পরিচয়ে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা বিক্রি করে বেড়াচ্ছেন। তাকে গ্রেফতারে কয়েকদিন ধরেই নজরে রাখা হয়েছিল। বুধবার বিকেলে যশোর জিলা স্কুলের সামনে তার অবস্থান করছে জানতে পেরে প্রিয়া, সোহেল ও দুই কিশোরকে আটক করে পুলিশ। এসময় সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকিটি সে ‘সাংবাদিক’ পরিচয়ধারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রেহেনা জানান, তিনি একটি অনলাইন শপ থেকে ওয়াকিটকি সেটটি কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে লিপি ও তার সহযোগীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!