1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

এক মঞ্চে খেলা দেখবেন শেখ হাসিনা-মোদি-মমতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

যদি সবটা ঠিক থাকে তবে ক্রিকেটের দুনিয়ায় ভারত-বাংলাদেশের কাছে এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে এই দিনটি। কলকাতায় ইডেন গার্ডেনে হতে চলেছে ভারত- বাংলাদেশ টেস্ট ম্যাচ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ নভেম্বর খেলা শুরুর সময় কলকাতার ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঠে থাকতে পারেন।

২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট হয়েছিল ভারতের সঙ্গে ঢাকায়। বাংলাদেশের প্রথম টেস্টে অংশ নেওয়া দুই দলের সদস্যদের ঐ দিন সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয় আর ভারতের সৌরভ গাঙ্গুলি। ইডেনেই প্রথম দিনের খেলার শেষে হবে এই অনুষ্ঠান।

সৌরভ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে সম্মতি পেয়েছি। ২১ নভেম্বর রাতে উনি কলকাতায় আসবেন। কোনো কারণে ভিভিআইপিরা সকালে উপস্থিত হতে না পারলে বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম পূর্ণাঙ্গ ভারত সফর শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে প্রথম ভারত সফরে তারা শুধু হায়দরাবাদে একটি টেস্ট ম্যাচ খেলেছিল।

CAB প্রতিবারই কোনো না কোনো চমক নিয়ে আসে। ২০১৬ সালের টি- ২০ ম্যাচে ভারত- পাকিস্তান ম্যাচে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়। এমনকি জাতীয় সঙ্গীত গানেও অংশগ্রহণ করেন। সেদিন সেখানে বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!