1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ইসলামী ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

পাবনায় গোপন বৈঠক করা সময় জামায়াতের অঙ্গ সংগঠন ইসালামী ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বইপত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ১১৯ নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল। এখান থেকে তারা মেয়েদের সংগঠিত এবং নাশকতার ছক পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে। ওই আস্তানা থেকে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, আটকদের পাবনা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।

পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বের হয়ে আসছে। এ বাড়ি বেশ কিছুদিন আগে সংগঠনের মেয়েরা ভাড়া নেয় এবং এখান থেকে গোপনে তারা বিভিন্ন জঙ্গি তৎপরতা চলানোর পরিকল্পনা করেছিলো। এরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে জিহাদী কার্যক্রমের প্রশিক্ষণ গ্রহণসহ পরিচালনা করতো বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!