1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধ করতে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে চাদপুরের পদ্মা নদীর দুর্গম চর রাজরাজেশ্বরে এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর লগি বৈঠা নিয়ে হামলা করে। হামলার সময় ৮-১০ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে শতাধিক জেলে তাদের ঘিরে ধরে।

অভিযানে অংশ নেয়া নৌপুলিশ সুপার জামশের আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় ১৮ জনকে আটক করা হয়। সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন (৩৫), নায়েক দেলোয়ার হোসেন (৩২), কনস্টেবল শাহারিয়ার (৩০), তাদের স্পিডবোটের চালক রুবেল (২৫), জেলে মনির শেখ (৩৫), নাজমুল হোসেনসহ সাতজন আহত হন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান জানান, আহত জেলেদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ায় আহতদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!