1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০জন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরিন্দা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নূরে আলম (৩০) ও ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। নিহত নুরে আলম রিকশা চালক ও শহিদুল স্থানীয় একটি মিষ্টির দোকানের কর্মচারী। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয় আর অন্তত ২০ জন নারী-পুরুষ আহত। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!