1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

আজ শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দিল্লির হায়দরাবাদ হাউজে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে

বৈঠকে কানেকটিভিটি বা সংযুক্তি ও দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতি গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে ৬ থেকে ৭টি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেয়া হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার সাংবাদিকদের বলেছেন, কানেকটিভিটি, ক্যাপাসিটি বিল্ডিং এবং সাংস্কৃতিক বিষয়ের ওপর ওই সমঝোতা স্বারক। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এই দু’নেতার সাক্ষাতের এক সপ্তাহ পর আজকের এই বৈঠক হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আজকের বৈঠকের মুলে থাকবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উন্নত করা। ভারত ও বাকি বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে উন্নত করা।

অন্যদিকে বাংলাদেশী একজন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেয়াকে কেন্দ্র করে। তবে এর মধ্যে দ্বিপক্ষীয় এই বৈঠক রয়েছে। অবশ্যই এটা কোনো দ্বিপক্ষীয় সফর নয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন আসামের এনআরসি নিয়ে তার কোনো সমস্যা নেই। মোদির সঙ্গে তিনি সর্বশেষ যে বৈঠক করেছেন সেখানে তাকে নিশ্চয়তা দিয়েছেন মোদি। এতে তিনি সন্তুষ্ট। গত সপ্তাহে নিউ ইয়র্কে এই দুই নেতার সর্বশেষ বৈঠক হয়। সেখানে মোদিকে হাসিনা বলেছেন, এনআরসি বাংলাদেশের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। জবাবে মোদি বলেছেন, যেহেতু ভারত ও বাংলাদেশের মধ্যে ভাল সম্পর্ক বিদ্যমান তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ সময় ইন্ডিয়ান এক্সপ্রেস প্রধানমন্ত্রী হাসিনার কাছে জানতে চায়, তিনি কি মোদির নিশ্চয়তায় সন্তুষ্ট। জবাবে হাসিনা বলেন, অবশ্যই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!