1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

অবশেষে ক্যাসিনো সাঈদ বরখাস্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

ক্যাসিনোকান্ডে আলোচিত যুবলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)‘র ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়েছে। অপসারিত এই কাউন্সিলর বর্তমানেও দেশের বাহিরে অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে অপসারণ করা হয়।

করপোরেশনের ১৮টি সভার মধ্যে ১৩টিতে অনুপস্থিত থাকা, অনুমোদন না নিয়ে বিদেশ গমন এবং অবস্থানসহ নানা অভিযোগ আছে কাউন্সিলর মমিনুল হক সাঈদের বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত অভিযোগের ভিত্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেয়া হয়েছিল কাউন্সিলর সাঈদকে। কিন্তু তিনি যৌক্তিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি। একজন তদন্ত কর্মকর্তার মাধ্যমে এসব অভিযোগ তদন্ত করা হয়। কর্মকর্তা দেয়া প্রতিবেদন অনুযায়ী এসব অভিযোগ প্রমাণিত হয়।

তাই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ১৩ ধারার উপ-ধারা (১) এর ক, ঘ এবং চ অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়।

ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর দেশে আসার ভাবনা থেকে এক রকম সরে দাঁড়িয়েছেন এই কাউন্সিলর। অভিযান শুরু হওয়ার পরই তিনি গা ঢাকা দিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখান থেকে তিনি চলে যান রাশিয়ায়।

ক্যাসিনোর মাধ্যমে আয়ের টাকা বিভিন্ন সময়ে দেশের বাইরে পাচারের অভিযোগ আছে তার নামে। দুই বছর আগেই রাশিয়ায় নিজের সেকেন্ড হোম গড়ে তোলেন মমিনুল হক সাঈদ। সেখানকার দুটি শহরে তার একাধিক ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গেছে। গড়ে তুলেছেন ব্যবসা-বাণিজ্য, তিনটি ব্যাংক অ্যাকাউন্টে তার রয়েছে বিপুল পরিমাণ টাকা।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ডিএসসিসিতে ১৮টি বোর্ড সভার মধ্যে ১৩টি সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে গত ৭ জুলাই তাকে কারণ দর্শানো নোটিশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারণ দর্শানোর তিন মাস পর তাকে বরখাস্ত করা হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!