1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতায় নির্দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নতিসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুযোগমতো অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে ৭ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অন-রশীদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘কর্নেল কমান্ড্যান্ট’ পদে অভিষিক্ত করায় কোরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে কোর অব ইঞ্জিনিয়ার্সে সদস্যবৃন্দ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। গৌরবোজ্জ্বল সেই ইতিহাস চেতনায় ধারণ করে আগামীর অগ্রযাত্রায় সকলকে শামিল হতে হবে।

দেশের অবকাঠামো উন্নয়নে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, কোর অব ইঞ্জিনিয়ার্সের সৈনিকবৃন্দ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক পরিবেশ রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় কক্সবাজার সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ নির্মাণের মাধ্যমে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বিভিন্ন জাতীয় মহাসড়ক প্রকল্প, ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্প, যানজট নিরসনে মহানগরীতে সড়ক অবকাঠামো নির্মাণসহ এয়ারপোর্ট রোডস্থ আন্ডারপাস, মিরপুর ফ্লাইওভার, রুমা ও থানচি ব্রিজ নির্মাণ, উখিয়া- রামুতে বৌদ্ধ বিহার নির্মাণসহ সংস্কার এবং পদ্মা বহুমুখী সেতুর সংযোগ সড়কসহ সেতু রেলওয়ে লিংক প্রজেক্টের গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে সেনাবাহিনী।

সেনাপ্রধান আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্সের ইতিহাস ঐতিহ্যময় ও বীরত্ব গাঁথায় সমুজ্জ্বল। প্রতিষ্ঠালগ্ন থেকে এই কোর আপন মহিমা, স্বকীয়তা ও কর্মগুণে ইতোমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। কোর অব ইঞ্জিনিয়ার্সের ঐতিহ্যের ধারাবাহিকতায় ক্রমাগত উন্নতির সোপানে আরোহণ করে চলছে। সেনাবাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!