1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ব্রিটিশ এমপিদের সঙ্গে বিএনপির বৈঠক - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রিটিশ এমপিদের সঙ্গে বিএনপির বৈঠক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের সফররত ব্রিটিশ এমপিদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সন্ধ্যায় বৈঠক করেছে বিএনপি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে ব্রিটিশ প্রতিনিধিদলকে দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার স্বাস্থ্যের অবণতিশীল অবস্থা জানানো হয়।

যুক্তরাজ্যের ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’ এই গ্রুপে নেতৃত্ব দেন পল স্কাউলি যিনি কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান। এছাড়া ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’ এর চেয়ারপারসন এ্যান মেইনসহ কয়েকজন এমপি ও রাজনীতিবিদও ছিলেন প্রতিনিধি দলে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন স্বপন, ফাহিমা নাসরিন মুন্নী, তাবিথ আউয়াল, জেবা খান, একাদশ সংসদের সাংসদ জিএম সিরাজ, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ, রুমিন ফারহানা।

বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত বাংলাদেশের প্রকৃত অবস্থাটা কী তারা (বৃটিশ প্রতিনিধি) আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বাস্তব অবস্থাটা তুলে ধরেছি। আলোচনায় অনেক ইস্যুর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা অনুধাবন করতে পারছে যে, বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!