1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সৌদি তেল শোধনাগারে হামলার প্রতিশোধ নেবে সৌদি আরব

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব বলেছে সম্প্রতি তাদের দুটি তেল শোধনাগারে হামলার জবাবে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

এই হামলার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের ইরানকে আবারো দায়ী করেছেন।

তিনি বলেন, হামলার জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো ইরানের। এই হামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ রাখছেন এবং পূর্ণ তদন্ত শেষ করার পর তারা যথাযথ ব্যবস্থা নেবেন।

তবে কী ধরণের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মি: যুবায়ের।

তিনি বলেন, তেল ক্ষেত্রে হামলা চালানো হয়েছে উত্তর দিক থেকে। ইয়েমেনের দিক থেকে এই হামলা চালানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তবে ঠিক কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে বলেননি সৌদি আরবের এই মন্ত্রী। তবে সৌদি আরবে হামলার কথা বারবার অস্বীকার করেছে ইরান।

আমেরিকার তরফ থেকে সৌদি আরবে বাড়তি সৈন্য পাঠানোর ঘোষণার পর ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, যে কোন ধরণের আগ্রাসন ধ্বংস করার জন্য ইরান প্রস্তুত আছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছে সৌদি আরবের তেল ক্ষেত্রে তারাই হামলা চালিয়েছে।

এর আগে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালমি সতর্ক করে বলেন, যে কোন হামলা মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন।

তিনি বলেন, সীমিত হামলা হলে সেটি সীমিত আকারে থাকবে না।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের প্রধান বলেন, হামলাকারীদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা চালিয়ে যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!