1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সায়েম টাওয়ারেও জুয়ার আসর, আটক ১৭

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগর এলাকার সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। রমনা থানা পুলিশ রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জানা যায়, রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এর বিপরীত গলিতে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডের অফিসে এ অভিযান চালায় পুলিশ।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সায়েম টাওয়ারের ৮ম তলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার বিকেল ৩টার দিকে ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ভিক্টোরিয়া ও মোহামেডান ক্লাব এবং এডিসি শিবলি নোমানের নেতৃত্বে আরামবাগ ও দিলকুশা ক্লাবে অভিযান চালায় পুলিশ।

প্রায় চার ঘণ্টার অভিযানে ক্লাবগুলো থেকে বিপুল পরিমাণ ক্যাসিনো ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাওয়া যায় নেশা সামগ্রী। অভিযান শেষে সন্ধ্যা ৭টার দিকে চারটি ক্লাবেই তালা ঝুলিয়ে দেয়া হয়। একই সঙ্গে ক্লাবগুলোতে থাকা ক্যাসিনো ও জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!