সাবেক মেয়রের বাসা থেকে ১৩ টন সোনা উদ্ধার

চীনের ডানজউ শহরের সাবেক মেয়র ঝ্যাং কিই এর বাড়ির একটি গোপন প্রকোষ্ঠে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ প্রায় ১৩ টন সোনা উদ্ধার করেছে চীনা পুলিশ।

এই বিপুল পরিমাণ অর্থ ও সোনা বাড়ির বেজমেন্টে মজুদ করা ছিলো। উদ্ধারকৃত এই বৈদেশিক মুদ্রার মূল্যমান ২৬ হাজার ৮০০ কোটি ইউয়ান বা ৩ হাজার ৪০০ কোটি ইউরো বা ৩ লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, এই অভিযান দেশটির ন্যাশনাল সুপারভাইজরি কমিশনের নির্দেশে চালানো হয়। এই অর্থ তিনি দুর্নীতির মাধ্যমে অনৈতিকভাবে সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসব সম্পদ ছাড়াও এই ব্যক্তির নামে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তার বাড়িরে বেসমেন্টেই যে সম্পদ পাওয়া গেছে তা দিয়ে দুইবার গ্রিসের অর্থ সঙ্কট মেটানো সম্ভব।