1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

শূণ্য হাতে তিন দিনে সৌদি থেকে ফেরত ৩৮৯ বাংলাদেশি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

অনেক স্বপ্ন নিয়ে আট মাস আগে সৌদি আরবে গি‌য়েছি‌লেন সি‌লে‌টের আবু বক্কর। কিন্তু গত রা‌তে শুন্য হাতে দেশে ফিরতে হয় তাকে। কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও সেদেশের পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বলে জানান আবু বক্কর। অনেকেই অভিযোগ করছেন দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি।

গতকাল রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বক্ক‌রের ম‌তো ফে‌রেন ১৬০ বাংলাদেশি। আর গত তিন দিনে ফির‌লেন ৩৮৯ জন।
আগের দি‌নের ম‌তো গতকাল দেশে ফেরা কর্মীদেরকে বিমানবন্দ‌রের ওয়েজ অর্নাস কল্যাণ ডেস্কের সহ‌যো‌গিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমানবন্দরে খাবারসহ নিরাপদে বাড়ী পৌছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।

‌গতকাল ফেরত আসা চাঁদপুরের জামাল বলেন, সাড়ে চার হাজার রিয়াল দিয়ে আকামা করার দু মাসের মাথায় রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে।

বায়জিদ পটুয়াখালী, আবু সাইদ মানিকগঞ্জ, নাসিম মাদারীপুর, জামাল কুমিল্লা, মিজান মুন্সিগঞ্জ, টিপু সুলতান বি বাড়িয়া, সিরাজ মাদারীপুর জহুরুল কুষ্টিয়াসহ ১৬০ বাংলাদেশীর সবার এমন অ‌ভি‌যোগ। তারা বল‌ছেন, বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলখানাতে কিছুদিন রেখে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

কিছু কর্মী অভিযোগ করেছেন কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি। কর্মীরা বলে সরকারের পক্ষ থেকে এখনি ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হ‌বে। গত নয় মা‌সে ১০ হাজা‌রেরও বে‌শি বাংলা‌দে‌শি‌কে সৌ‌দি থে‌কে ফির‌তে হ‌য়ে‌ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!