1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

লোকমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে। র‌্যাব অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান র‌্যাবকে তার ৪১-৪২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্যাংকে তিনি গত মাসে ২৬ হাজার ডলার পাঠিয়েছেন। প্রতি ৪ মাস পরপর তিনি সেখানে ১২ হাজার ডলার করে পাঠান।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রকৃত সম্পদের চেয়ে তিনি র‌্যাবের কাছে সম্পদের হিসাব কম দেখিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।
বুধবার দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেয়া হয়।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান জানান, ক্লাবের ক্যাসিনোর টাকা তিনি আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ওরফে সাঈদের কাছে পাঠাতেন। সাঈদের মাধ্যমে টাকা কোথায় রাখতেন, দেশে নাকি বিদেশে পাঠাতেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা আয়ের পর তা ভাগভাটোয়ারার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে লোকমানের বিরুদ্ধে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!