1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৭০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ১৭০ সদস্যের দুইটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) ব্যানএফপিইউ-১ ও ২ Bangladesh Formed Police Unit (BANFPU)-1, 2 কন্টিনজেন্ট প্রতিস্থাপন (Rotation) করছে।

উভয় দলের সদস্যরা গতকাল মঙ্গলবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। ১৪০ সদস্যের (BANFPU)-1 কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।

এছাড়া, মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপর কন্টিনজেন্ট (BANFPU)-2 এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মুঃ মাসুদ রানা।

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।

গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali ইউনিটটি মালির উল্টর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের পুলিশ সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!