1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

মঙ্গলগ্রহ থেকে আসা হিন্দুরাও ভারতে থাকবে : পশ্চিমবঙ্গ বিজেপি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, শুধু বাংলাদেশ কেন, মঙ্গলগ্রহ থেকে আসা হিন্দুদের জন্যও ভারতে ছাড় থাকবে।

আসামে এনআরসি থেকে যে ১৯ লাখ লোক বাদ পড়েছে তার মধ্যে ১২ লাখই হিন্দু। এছাড়া অনেক গোর্খা এবং রাজবংশীদের নামও আসেনি ওই তালিকায়। তালিকায় যেসব হিন্দুদের নাম নেই তাদের এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের আশ্বস্ত করতে এমন মন্তব্য করেছেন সায়ন্তন বসু। সায়ন্তনও এ দিন স্পষ্ট ভাষায় জানান, হিন্দুদের কোনও চিন্তা নেই।

সায়ন্তন বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হতেই পারে। কিন্তু একজন হিন্দুর নামও তার থেকে বাদ যাবে না। সেই হিন্দু বাংলাদেশ থেকে আসুন, আফগানিস্তান থেকে কিংবা মঙ্গলগ্রহ থেকে আসুন’। একই সঙ্গে তিনি জানান, ‘তৃণমূলের বাধায় আটকে যাওয়া নাগরিকত্ব সংশোধনী বিল আমরা রাজ্যসভায় পাশ করাব’।

কিন্তু এনআরসি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে আলাদা নীতি কেন? সায়ন্তন বলেন, ‘এ নিয়ে আমাদের দলের কোনো দ্বিচারিতা নেই। কারণ, দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে’।

সায়ন্তনের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। তিনি বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে ভাগ করা যাবে না। কিন্তু বিজেপি নেতারা এ ধরনের অরুচিকর মন্তব্য করে দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করার চেষ্টা করছেন’। তার কথায়, ‘এনআরসি হলে হিন্দু বাঙালির নাম কাটা যাবে কিনা, তা আসামের তালিকাই প্রমাণ করে দিয়েছে’।

যদিও বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, ‘তৃণমূল সরকার সঠিক সময়ে নথিপত্র যাচাই করে দেয়নি বলেই অসমে অনেক হিন্দু বাঙালীর নাম এনআরসির তালিকায় জায়গা পাননি’। তবে শেষ পর্যন্ত তারা বাদ পড়বেন না বলে দাবি গঙ্গাপ্রসাদের।

আসামে এনআরসি চালুর পর পশ্চিমবঙ্গেও এটি চালুর ব্যাপারে দৃঢ় কেন্দ্রে ক্ষমতানসীন বিজেপি। তবে এর তীব্র বিরোধী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল। এমন অবস্থার মধ্যে এই মন্তব্য করেন বিজেপির এই নেতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!