1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রলার ডুবি, ৮ জনের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে অভিযান চালিয়ে ওই আটজনের মরদেহ উদ্ধার করা হয়।

দিরাই ইউপি সদস্য জানান, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে গ্রামের হাবলু মিয়ার পরিবারের লোকজন পার্শ্ববর্তী চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে ফিরোজ মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

মঙ্গলবার বিকালে তারা ছাউনিবিহিন খোলা ইঞ্জিনচালিত ট্রলারে মাছিমপুর থেকে পেরুয়া গ্রামের উদ্দ্যেশে ছেড়ে যায়। ওই ট্রলারে ৩১ যাত্রী ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মাছিমপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাইল্যাকুটা বিলে ট্রলারটি ঝড়ের কবরে পড়ে ডুবে যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকার লোকজন ছোট ছোট নৌকা নিয়ে বিলে তল্লাশি চালিয়ে চার শিশুসন্তানের মরদেহ বিলের ভাসমান পানি থেকে উদ্ধার করে। বুধবার ভোরে করচা বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুই শিশুর পরিচয় পাওয়া গেছে, তারা হলো- দিরাইয়ের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির (৩)।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ট্রলারডুবিতে আটজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!