1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ভিডিও করে চাঁদা দাবি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

পিরোজপুরে প্রেমের ফাদে ফেলে এক কলেজছাত্রীকে ‘ধর্ষণের’ পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। তার বাড়ি জেলার মঠবাড়িয়া উপজেলায়। এ ঘটনায় ওই ছাত্রীর প্রেমিক আব্দুল আল মুবিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে,মঠবাড়িয়া উপজেলার একাদশ শ্রেণির এক ছাত্রীকে মুবিন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে কৌশলে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় ধর্ষণ করে। এ সময় বন্ধুদের সহযোগিতায় ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন মুবিন।

সম্প্রতি মুবিন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার কাছে ‘ধর্ষণের’ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মুবিনসহ ছয়জনকে আসামি করে নারী-শিশু নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মুবিনকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ‘মুবিনকে আজ আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ’

গতকাল শুক্রবার মুবিনকে খুলনা থেকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করেছে পিরোজপুর ডিবি পুলিশ। মুবিন উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে এবং খুলনা পাবলিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!