1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন রোববার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার রাজশাহী যাচ্ছেন। রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন ও ট্রফি প্রদান করবেন।

পুলিশ অ্যাকাডেমি থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ অ্যাকাডেমিতে আসবেন। এর পর বেলা ১১টায় তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।

পরে অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি।

এর পর প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন।

পরে তিনি নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে এদিনই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ অ্যাকাডেমি সেজেছে নতুন সাজে। রঙ-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও অ্যাকাডেমির ভেতরে ও বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে পুলিশ অ্যাকাডেমিসহ আশপাশের এলাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!