1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম টি-২০ ট্রফি জিততে মুখিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

প্রথম ট্রফি জয়ে মুখিয়ে থাকা আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তানের। ২০০৬ সালের ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে টি-২০ অভিষেক হয় বাংলাদেশের। ২০০৭ সালে প্রথম টি-২০ ফরম্যাটে কোন টুর্নামেন্টে অংশ নেয় টাইগাররা। এরপর আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে তিনবার ফাইনালে খেলেও শিরোপার স্বাদ নিয়ে পারেনি বাংলাদেশ। নিজেদের টি-২০ ইতিহাসে কোন টুর্নামেন্টে চতুর্থবারের মত ফাইনালে উঠলো সাকিবের দল। দেশের মাটিতে জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে হওয়া চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ।

তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। তাই এবার শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘুচিয়ে প্রথমবারের মত টি-২০ শিরোপা জিততে চায় টাইগাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এই নিয়ে অষ্টমবার কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ। এর মধ্যে তিনবারই টি-২০ ফরম্যাটে। ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপের আগে গেল মে’তে প্রথমবারের মত ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। আয়াল্যান্ডে অনুষ্ঠেয় ঐ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। ওয়ানডের শিরোপা জয়ের স্বাদ নেয়া শেষে ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মত টি-২০ ফরম্যাটের ট্রফি ঘরে নেয়া সুযোগ বাংলাদেশের।

২০১৬ সালে এশিয়া কাপে প্রথমবারের মত টি-২০র কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে হওয়া কোন টুর্নামেন্টে প্রথমবারের মত ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি টাইগাররা। ভারতের কাছে ফাইনালে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ঐ আসরে পাকিস্তান-শ্রীলংকার মত বড়-বড় দলকে হারায় টাইগাররা।

২০১৮ সালে শ্রীলংকায় নিদাহাস ট্রফির ফাইনালে ওঠে বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হার মানে তারা। ৪ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা।

তবে তৃতীয়বারের মত ফাইনালে খেলতে নামা বাংলাদেশের সামনে এবার আর ভারত নয়, সাকিব বাহিনীর প্রতিপক্ষ আফগানিস্তান। মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে আছে বাংলাদেশ। কারন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারায় সাকিব-মুশফিকরা। ফলে আফগানিস্তানের কাছে টানা চার ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে বাংলাদেশ। সেই সাথে লিগ পর্বের সেরা দল হয়ে ফাইনালে উঠে টাইগাররা। লিগ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় পায় বাংলাদেশ।

এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে ছয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে চারবার আফগানরা, দু’বার জয় পায় বাংলাদেশ। তবে জয় দিয়ে লিগ পর্ব শেষ করায় ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটের তকমাটা পেয়েছে বাংলাদেশই। লিগ পর্বে ৪ ম্যাচে দুই জয় ছিলো আফগানিস্তানের। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!