1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

পশ্চিমবঙ্গে মুসলিম বিশ্ববিদ্যালয়ছাত্রীকে নিয়ে নোংরা খেলা!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যাদবপুর কেলেঙ্কারির পর পুরোদস্তুর নোংরামি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। গত ১৯ সেপ্টেম্বরের ঘটনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোর কাজে নেমেছে রাজ্য বিজেপির যুব মোর্চা বাহিনী। শুধুমাত্র কুৎসা বা কুরুচিকর মন্তব্যেই আটকে থাকছে না।

একেবারে খুনের হুমকিও দেয়া হচ্ছে যাদবপুরের ছাত্রদের। হুমকির শিকার হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্রী শিল্পী আফ্রিন। গত শুক্রবার ও শনিবার তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়া হয়। আর তারপর থেকেই সেই ছবির নিচে শুরু হয় কুরুচিকর মন্তব্য। ১৯ সেপ্টেম্বরের ঘটনার দিন একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা গেছে, এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়কে ছাত্রছাত্রীদের বিক্ষোভের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন এক ছাত্রী।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই ছাত্রীকে শিল্পী আফ্রিন নামে চালানোর চেষ্টা করছে বিজেপি, এবিভিপি ও সংঘের অনুগামীরা। শুধু তাই নয়, বাড়ি গিয়ে খুনের হুমকিও দেয়া হয় শিল্পী আফ্রিন নামে ওই ছাত্রীকে। তাদের মন্তব্যে সাম্প্রদায়িক বিদ্বেষের দিকটি আরো বেশি করে চোখে পড়ার মতো। মুসলিম হওয়ার দরুণ আরো কুরুচিকর মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে ওই ছাত্রীর বিরুদ্ধে।

শিল্পী আফ্রিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌আমার বিরুদ্ধে কুরুচিকর যৌন ইঙ্গিত দেয়া হচ্ছে। যে ছবিটি ভাইরাল করা হয়েছে, সেই ছবিতে আমি নেই। গত ১৯ সেপ্টেম্বরের ঘটনায় এবিভিপির লোকেরা আমাদের ইউনিয়ম ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। তারই একটি ছবি আমি ফেসবুকে পোস্ট করি। তারপর থেকেই আমায় বিরুদ্ধে কুৎসা রটানো শুরু হয়। যারা এইসব কুরুচিকর মন্তব্য করছেন, তাদের বেশ কয়েকজনের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখেছি, তারা প্রত্যেকেই বিজেপি ও এবিভিপির সমর্থক।’

গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে শিল্পী আফ্রিনের পরিবার। বাধ্য হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দিতে হয়েছে যাদবপুরের ছাত্রীকে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

যাদবপুরের ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, ‘‌বাবুলের চরিত্র আমরা জানি। কিন্তু ওরা (যাদবপুরের ছাত্রীরা)‌ কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কি না জানতে চাইছি।’‌

বিজেপির নেতারা যেখানে এই ধরণের কুরুচিকর মন্তব্য করে থাকেন মহিলাদের উদ্দেশ্যে, সেখানে তার অনুগামীদের মুখের ভাষাও একই হবে, বলাইবাহুল্য। মনে করছেন বিশিষ্টমহল।
সূত্র : আজকাল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!